Sunday, 8 March 2020

বাংলার বিখ্যাত কবি সকল

*বাংলা সাহিত্যে কবিদের সংখ্যা অসংখ্য,একইসাথে তাদের রচনাও সীমাহীন৷
*তাদের মধ্যে কিছু বিখ্যাত কবিদের নাম নিচে উল্লেখ করা হল:-

১)*রবীন্দ্রনাথ ঠাকুর :-

*জন্ম পরিচয়ঃ রবীন্দ্রনাথ ঠাকুর ৭ই মে, ১৮৬১ খ্রিস্টাব্দে (২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ)

কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন।

তাঁর পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর (১৮১৭–১৯০৫)

এবং মাতা ছিলেন সারদাসুন্দরী দেবী 

(১৮২৬–১৮৭৫)

*ছদন নামঃ ভানুসিংহ ঠাকুর

*উপাধিঃ গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি

*উল্লেখযোগ্য রচনাসমূহ: বৌ-ঠাকুরাণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৭), চোখের বালি (১৯০৩),

নৌকাডুবি (১৯০৬), প্রজাপতির নির্বন্ধ (১৯০৮), গোরা (১৯১০), ঘরে বাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬),মুক্তধারা (১৯২২), রক্তকরবী (১৯২৬),কাবুলিওয়ালা, হৈমন্তী, দেনাপাওনা,খেয়া (১৯০৬), গীতাঞ্জলি (১৯১০),

গীতিমাল্য (১৯১৪) ও গীতালি (১৯১৪)৷

 *উল্লেখযোগ্য পুরস্কার: গীতাঞ্জলি কাব্যগ্রন্হের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন (১৯১৩)৷

*স্ত্রীর নাম: মৃণালিনী দেবী ৷

*মৃত্যু: ৭ই আগস্ট, ১৯৪১ (২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ৷

2)*কাজী নজরুল ইসলাম :-


*ডাক নামঃ দুখু মিয়া ৷
*উপাধিঃ বিদ্রোহী কবি ৷
*জন্ম পরিচয়ঃ কাজী নজরুল ইসলাম ১৮৯৯ খ্রিস্টাব্দে
২৫মে (জৈষ্ঠ ১১,১৩০৫ বঙ্গাব্দ) ভারতের  পশ্চিমবঙ্গের  
বর্ধমান  জেলার আসানসোল  মহকুমার  চুরুলিয়াগ্রামে 
জন্মগ্রহণ করেন ৷
*পিতা-মাতা:  কাজী  ফকির আহমদের দ্বিতীয় স্ত্রী
 জাহেদা খাতুনের ষষ্ঠ  সন্তান নজরূল ৷
*উল্লেখযোগ্য  রচনাসমূহ:  অগ্নিবীণা  (কবিতা)
 ১৯২২,সঞ্চিতা (কবিতা সংকলন)  ১৯২৫,মরুভাস্কর
(কবিতা)  ১৯৫১,সঞ্চয়ন (কবিতা সংকলন)  ১৯৫৫,
 দোলন-চাঁপা (কবিতা এবং গান) ১৯২৩,বিষের বাঁশি 
(কবিতা এবং  গান)  ১৯২৪,ব্যাথার  দান  
(ছোট গল্প) ১৯২২,রিক্তের বেদন (ছোট গল্প)  
১৯২৫,বাঁধন  হারা  (উপন্যাস)  ১৯২৭,মৃত্যুক্ষুধা 
(উপন্যাস) ১৯৩০, ঝিঙ্গে  ফুল (প্রবন্ধ) ১৯২৬ ৷

*উল্লেখযোগ্য পুরস্কার: স্বাধীনতা পুরস্কার
(১৯৭৭),একুশে  পদক   (১৯৭৬),পদ্মভূষণ ৷
*স্ত্রীর নাম: নার্গিস আসার খানম,প্রমিলা দেবী ৷
*মৃত্যু: আগস্ট ২৯, ১৯৭৬ (ভাদ্র ১২, ১৩৮৩ বঙ্গাব্দ) ৷
৩)*সুকান্ত ভট্টাচার্য:-
*উপাধি:- কিশোর কবি ৷
*জন্ম পরিচয়:- ১৯২৬ সালের ১৫ আগষ্ট
 কলকাতার কালিঘাটের মহিম হালদার স্ট্রিটের 
বাড়িতে তাহার জন্ম হয়৷ তাহার পৈত্রিক নিবাস
ছিল ফরিদপুর জেলার বর্তমান গোপালগঞ্জ জেলার
কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে ৷
*পিতা-মাতা:- পিতা-নিবারন ভট্টাচার্য ও 
মাতা-সুনীতি দেবী ৷
*উল্লেখযোগ্য রচনাসমূহ:- ছাড়পত্র(১৯৪৭),পূর্বাভাস
(১৯৫০),ঘুমনেই (১৯৫০),মিঠেকড়া (১৯৫১),
অভিযান(১৯৫৩)৷
*উল্লেখযোগ্য পরিচয়:- পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী
বন্ধুদেব ভট্টাচার্য সুকান্তের নিজ ভাতুষ্পুত্র ৷
*মৃত্যু:-১৩মে ১৯৪৭ ৷
৪)*মাইকেল মধুসূদন দত্ত:-

*ছদ্মনাম:- টিমোথী পেনপোয়েম ৷
*উপাধি:- মাইকেল মধুসূদন দত্ত বাংলা সনেটের
জনক এবং অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ৷
*জীবিকা:-কবি,নাট্যকার ৷
*জন্ম পরিচয়:- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাংলা
প্রেসিডেন্সির যশোর জেলার ( অধুনা বাংলাদেশ 
রাষ্ট্রের যশোর জেলার কেশবপুর উপজেলার) 
সাগর দাড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্হ 
পরিবারে মধুসূদন দত্তের জন্ম হয় ৷
*পিতা-মাতা:- মাইকেল ছিলেন রাজনারায়ন বসু ও
তার প্রথমা পত্নী জাহ্নবীদেবীর একমাত্র সন্তান ৷
*উল্লেখযোগ্য রচনাসমূহ:- মেঘনাদ বধ কাব্য,
তিলোত্তমা সম্ভব,দি ক্যাপটীভ লেডি,প্রহসন,
একেই কি বলে সভ্যতা ইত্যাদি ৷
* পত্নী:-রেবেকা ম্যাকটাভিস,হেনরিতা সোফিয়া
হোয়াইট ৷
*মৃত্যু:-২৯জুন ১৮৭৩৷


------ধন্যবাদ ৷
-------------××××××××-------------